মোশারফের হাত দুটি নেই
পুড়েছে কাজ করতে গিয়ে
মোশারফের একশোটা হাত
বানিয়ে নিচ্ছে ইচ্ছে দিয়ে।
সারাই করতে গিয়েই গেল
হাত দুখানি মোশারফের
কাজের তাগিদ থেকেই
হাতের কাজেই ফিরল ছেলেটি ফের।
মোশারফ হোসেন আমার বাংলাদেশের জ্যান্ত প্রাণ
তরুণ প্রকৌশলীর কাছে শিক্ষা নিচ্ছে আমার গান।
অন্যদের সে কাজ শেখাচ্ছে
তার ছেলেরা সবার সেরা
নিজের হাতে নাই বা হল,
অন্য হাতে কাজেই ফেরা।
আমরা দু’জন দুই ধরনের মিস্তিরিই তো, নয়তো কী
তুমি সারাও যন্ত্র দোস্ত, আমি যন্ত্রের গান লিখি।
Kabir Suman misses Subhas Chakraborty (2011)
Songwriter-singer-actor-TMC MP Kabir Suman, whose composition, ” Tumi shunona amar katha”, has been used in a commercial without his knowledge,





























