Search
Close this search box.

বন্ধু স্বপন দাস গুপ্ত

বন্ধু স্বপন দাস গুপ্ত
ইউ এ পি এ-র হে শহীদ
খুনের প্রমান হল লুপ্ত
সংবিধানের কেটে সিঁধ।

সি পি এই মাওবাদী দল
নিষিদ্ধ হয়ে গেছে তাই
আমায় লিখতে হল গান
নিষেধের গান গেয়ে যাই।

এই গানটাও কি বারণ
নতুন আইনে অপরাধ
গান হল আমার কারন
গান আমার মুক্তির স্বাদ।

বন্ধু স্বপন দাস গুপ্ত
আপনিও মুক্তই আজ
খুনের প্রমান হল লুপ্ত
পড়ো গান যোদ্ধার সাজ।

সময় তুমিও সাজো সুরে
ছন্দে ছন্দে জাগে হুল
ঐতো অল্প কিছু দূরে
লালগড়ে ফুটেছে মহুল।

=============================

স্বপন দাস গুপ্ত ছিলেন বাংলা পিপল্‌স মার্চ পত্রিকার সম্পাদক। রাজনৈতিক মহলে পত্রিকাটি সিপিআই(মাওবাদী)র পত্রিকা হিসাবে পরিচিত ছিল। কিন্তু তা ছিল প্রকাশ্য একটি পত্রিকা এবং সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত, সুতরাং আইনী। কেন্দ্রের কংগ্রেস সরকার সিপিআই(মাওবাদী)কে নিষিদ্ধ ঘোষণা করার কয়েকদিনের মাথায় বামফ্রণ্ট সরকার স্বপন দাসগুপ্তকে গ্রেপ্তার করে ইউ এ পি এ আইনে। মুম্বাইয়ে তাজ হোটেলে জঙ্গী হামলা পরবর্তি শোকস্তব্ধ পরিবেশকে কাজে লাগিয়ে ইউপিএ সরকার ১৯৬৬ সালে তৈরী হওয়া এবং পরবর্তিতে প্রত্যাহৃত হওয়া এই দমনমূলক আইনটিকে আরও খতরনাক চেহারায় ফিরিয়ে আনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনের অছিলায়। পুলিশী হেফাজতে স্বপন দাসগুপ্তের ‘মৃত্যু’ হয়।

সৌজন্যেঃ মলয় তেওয়ারী (তথ্য)

শেয়ার করুন:

সপ্তম কবিতা

ভারতের আদিবাসীরা কি আদিরও আদিতে হিন্দু ছিলেন “প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো (বিশ্বহিন্দুপরিষদের) জানা।” যুক্তি দিয়ে ভাবলেই লোকে চিন্তায় পড়বে

আরও পড়ুন / শুনুন >