বড় কাছ থেকে ছিলো গুলিটা,
বুক টিপ করে নয় খুলিটা
পোড়া দাগওলা ঐ গর্ত
হল গণতন্তের শর্ত
বড় একা ছিলো বুঝি লোকটা
ইতিহাস ছিলো বুঝি চোখটা
দুটি চোখ বুঝে হলো শান্ত
তার হদিস ক’জন জানতো?
কারা ছিলো,আছে,কারা থাকবে?
কারা কথা দিলে কথা রাখবে?
কারা জীবনের বাজী ধরবে?
যারা বীর, তারা শুধু মরবে।
কত এনকাউন্টার চাইছো?
গণতন্তের গান গাইছো?
কোন গানের অর্থ বুঝবো?
আমি আজাদকে শুধু খুঁজবো।





























