Search
Close this search box.

পাখিটা যে গাছটায় বসে, গাছটা যে মাটিতে দাঁড়িয়ে
সে মাটি এখনো খুব কষে, ধরে সব দু’হাত বাড়িয়ে।

ফড়িংটা যে ঘাসের চেনা, ঘাসটা গজায় যে মাটিতে
সে মাটি এখনো চাইছেনা, মুঠোটা আলগা করে দিতে।

বাতাস যে জলে ডুব দেয়, জলটা যে মাটিতে জমেছে
সে মাটি এখনো খোঁজ নেয়, কার জল কোথায় কমেছে।

মানুষ যে মাটিকে কাঁদালো, লুট করে মাটির জীবন
সে মাটি শুভেচ্ছা পাঠালো, ঘাসের সবুজে প্রাণপন।

শেয়ার করুন:

বিভূতিভূষণ

বুনোফুলে ঘুরে ঘুরে প্রজাপতি ক্লান্ত যখন শুঁয়োপোকা থামে যেই চেনা চেনা গাছের গুঁড়িতে তখন বিকেল দেয় সন্ধের আল ধরে হানা

আরও পড়ুন / শুনুন >