Search
Close this search box.

এসো প্রেম

এসো প্রেম পড় যোদ্ধার সাজ
এসো চুম্বন গ্রেনেড হও
এসো ভালোবাসা আলোর স্বরাজ
আমার গানের আদর সও ।

এসো বন্ধুরা আলোয় আধারে
এসো তুচ্ছতা দূর করে
নির্মূল হোক ওরা এই বারে
বেসুরে থাকছি সুর ধরে ।

এসো মাটি ছুই নদিটাকে ছুই
এসো গাছপালা পাখির ডাক
তিরিশ বছর এ মাটি বিভূঁই
আমার বাংলা আমার থাক ।

এসো নবীনের চোখে বিদ্যুৎ
এসো প্রবীণের স্নেহের দান
ভালোবাসা আজও বড় অদ্ভুত
বৃষ্টির জলে পাখির স্নান।

শেয়ার করুন:

মাছি

কেউ খিদে নিয়ে গান লেখেকেউ খিদে নিয়ে মরেবমি মাখা তার মরা মুখেমাছি ভনভন করে। যদি মাছি নিয়ে গান লেখোআর জলসায়

আরও পড়ুন / শুনুন >

নয়নতারা

সন্ধ্যে হল সন্ধ্যে হল দেখছি চেয়ে প্রথম তারা সে যেন চায় আমার চোখে তার দুখানি নয়নতারা সন্ধ্যে হল সন্ধ্যে হল

আরও পড়ুন / শুনুন >