Search
Close this search box.

জীবন আছে

বন্ধুরা সব হাজির হলে
বুঝতে পারি সময় আছে
জুতো খোলার তার হুড়োর
সঙ্গে, “কিরে কেমন আছিস?”

কেরোসিনের স্টোভ জ্বালিয়ে
চায়ের যোগাড় যন্ত্র হলে
নিষ্কন্টক আড্ডা মেরে
বুঝতে পারি জীবন আছে।

নিষ্কন্টক কতটুকুই বা
বেশির ভাগটা কাঁটায় কাঁটা
সময় এখন সামাল সামাল
ভাঙ্গা পথের গুতোয় হাঁটা

হাঁটছে তবু হাঁটছে মানুষ
কেউ বা দূরে কেউবা কাছে
হোচোট খাচ্ছে সামলে নিচ্ছে
কী আশ্চর্য জীবন আছে!!

শেয়ার করুন:

এ দিন নয়

কোনো উৎসবের দিন নয় এ দিন নয় ক্যালেন্ডারে লালে লেখা কোনো সুখবর আসেনি আজ আসেনি হঠাৎ কোনো খুশির হাওয়া। সমারোহের

আরও পড়ুন / শুনুন >