Search
Close this search box.

দশম কবিতা

ক্যাটাগরিঃ কবিতা

কী করব ভেবে পাচ্ছি না তাই লিখছি
“বালকবীরের বেশেই” দিল্লি জয়
“পথ চেয়ে আর কাল গুনে” তুমি জানলে
ফাল্গুনেই তো এইভাবে দেখা হয়।

রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথ
এই তরুণের গায়ে শার্ট সোয়েটার
সাধারণ লোক, পরে না ইউনিফর্ম
ঠাণ্ডা লাগলে বড়জোর মাফ্লার।

শোনো শোনো, কবি, “তরুণ গলার গান”
অবাক হয়ো না এখনও অনেক বাকি
ধর্মান্ধতা ধ্বংস করবে যারা
তাদের বুকেই তোমার গানের পাখি।

অরবিন্দকে কেমন লাগছে বলো
অন্য মানুষ, রাজনীতিটিতি নয়
এ-জাগরণের ফাল্গুন বাঁচি চলো
কখনও কখনও গানও সত্যি হয়।

কবীর সুমন ১১, ০২, ২০১৫ সন্ধে সাড়ে ন’টা

শেয়ার করুন:

এই ভাবে

মোদ্দা কথা টা হলো বাঁচোআয়নায় একা একা নাচোঅঙ্গভঙ্গি এলোমেলোনিজেকে দেখেই হেসে ফেলো অত গুরুতর নয় সবগোদা মানুষের কলরবআসলে ব্যস্ত সব্বাইক্রোড়

আরও পড়ুন / শুনুন >

ইংরিজির পাঠ

গতকাল, কৌশিক দত্ত, ইন্দ্রজিৎ প্রধান (আমার দুই সহশিল্পী), অসীম গিরি (আমার সহযোদ্ধা) আর আমি শতাব্দী এক্সপ্রেসে চেপে নিউ জলপািগুড়ি স্টেশন

আরও পড়ুন / শুনুন >