Search
Close this search box.

পঞ্চম কবিতা

ক্যাটাগরিঃ কবিতা

আমার লেখা পঞ্চম কবিতাটা একটা ঘোষণা:
আমার লেখা দ্বিতীয় কবিতাটা দাঁড়ায়নি
+++
জাপানী তেল ব্যবহার করে দেখেছি
দাঁড়ায়নি আমার
শুনেছি
রসিক তথাগত রায় নাকি বলেছিলেন
সি পি আই এম এমনই নেতিয়ে পড়েছে যে
জাপানী তেল লাগালেও আর দাঁড়াবে না।
আমার দ্বিতীয় কবিতাটা মূলত আমার মতো আর
আজকের সি পি আই এমের মতো
দাঁড়াচ্ছে না।
+++
বাইরে বেলা শেষ
গলাটা ঠিক থাকলে
ইলেকট্রনিক তানপুরায় মুলতান
রেয়াজ করা যেত
দাঁড়াত।

কবীর সুমন ৫, ২, ২০১৫

শেয়ার করুন:

দায়

একটা ছেলে অন্ধকারে আলোর কথা বলে সেই ছেলেটা অন্ধকারে কয়েদখানায় যায় অন্যরা সব আবছায়াতে যুগের পথে চলে আমার শুধু অন্ধকারে

আরও পড়ুন / শুনুন >

দ্বিতীয় কবিতা

গানবাজনা করে খাই শিখে তবে এসেছি ফিল্ডে কী-মুশকিল বেতারশিল্পীও তো ছিলাম অনেকদিন গ্রামোফোন রেকর্ডফেকর্ডও ছিল। ঐ সস্তা বারোভাতারি ক্যাসেট না

আরও পড়ুন / শুনুন >