Search
Close this search box.

বাধ্য পুলিশ

বাধ্য পুলিশ বাধ্য পুলিশ লুকিয়ে পুড়িয়ে ফেলো
ধর্ষিতাটির দগ্ধ শরীর, কার তাতে এল গেল!

বাধ্য পুলিশ বাধ্য পুলিশ কাকে নিয়ে গেলে সঙ্গে
পোড়া মাংসের গন্ধে গন্ধে ভায়ের মায়ের বঙ্গে।

ধর্ষিতা মেয়ে পুড়িয়ে মারাটা নব বাংলার ভঙ্গি
বিহারী ট্যাক্সিচালক বাপের মেয়েটা বোধহয় জঙ্গি।

বারবার করো গণধর্ষণ, পেট্রোল তারপর
ওই আগুনেই পুড়ছে কি আজ আমাদের অন্তর!

শেয়ার করুন:

একুশে

একুশে জন্ম একুশে আশা একুশ আমার বাংলা ভাষা। একুশে খিদে ভাতের থালা একুশ আমার বর্ণমালা । একুশে শহীদ একুশে প্রাণ

আরও পড়ুন / শুনুন >

সমকালীন আধুনিক বাংলা গান ও কবির সুমন ~ শ্রীকান্ত আচার্য

“সমকালীন আধুনিক বাংলা গানের কথা বলতে গেলে সুমনের কথা আসবেই। সুমনের সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৮৯-৯০ সালে। আমার বন্ধুদের মাধ্যমে

আরও পড়ুন / শুনুন >