Search
Close this search box.

বেগম রোকেয়া

rokeya_blog

আপনি জানতেন অবরোধ হয়
মেয়েদের জন্য অবরোধ নয়,
অবরোধ খোলা, প্রতিরোধ তোলা
লেখাপড়া শেখা , খোলা মনে দেখা
যেভাবে আপনি দেখেছেন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

শালীনতা থাক, অবরোধ যাক
গ্রামের মেয়েটা, সাহস পাক
বই তুলে নেয়া, স্কুলে নাম দেয়া
বিজ্ঞানে যাওয়া , এগোতেই চাওয়া
যেভাবে আপনি এগিয়েছেন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

১৮৮০, জন্মের সাল
রংপুর এ হলো নতুন সকাল
কলমের কালি পাতালো মিতালী
গদ্য আর পদ্য লিখেছেন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

মেয়েদের স্কুল ডুমুরের ফুল
সে ফুলের টানে বাতাস আকুল
কাহিনী লেখিকা, প্রবন্ধটাও
যুক্তি তর্কে কলমখানাও, আপনি শানিয়েছেন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

১৯৩২, বিদায় হঠাৎ ,
কাঁদছিলো দিন কাঁদছিলো রাত
বাঙালি কি সেদিন কেঁদেছেন?
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

সৈয়দপুরে তার শেষ এর মাটি
বাঙালি মেয়ের দুর্গ ঘাটি,
সে ঘাটিতে থাকা , তাকে মনে রাখা,
মনে রাখা পথ , পথের শপথ
যেভাবে তিনি শিখিয়েছেন,
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

শেয়ার করুন:

তুমি বললেই

তুমি বললেই হবে উল্টাবে কাজ পৃথিবীর আজ দারুণ অসম্ভবে। সূর্য উঠবে অস্ত যাবেনা রাত্তির আর পাত্তা পাবেনা এইতো সকাল সবে;

আরও পড়ুন / শুনুন >

তোমাকে দেখেছি

তোমাকে দেখছি ল্যাম্প পোস্ট এর নীচেতোমাকে দেখছি কালীঘাট ব্রিজ এ একাভবানী ভবন যাবার বাঁকের মুখেআসলে কিন্তু সেই তোমাকেই দেখা তোমাকে

আরও পড়ুন / শুনুন >