Search
Close this search box.

হাওয়া মোরগ

হাওয়া-মোরগের হাওয়া দরকার শাসকবিলাসী হাওয়া
মোরগ হলেই খেতাব মিলবে চাওয়ায় মিলবে পাওয়া।

সিঙ্গুর নন্দীগ্রামের সময় মোরগ কোথায় ছিলে
শাসকবিলাসী হাওয়ায় ছিলাম আমরা সবাই মিলে।

মমতার অনশনের মঞ্চে ক’বার খুঁজেছ হাওয়া
তখনও তো বাম সরকার ছিল সেখানেই দাবিদাওয়া।

পরিবর্তনে পালটে গিয়েছে হাওয়া-মোরগের দিক
পালটানোই তো জীবনধর্ম, ভগবত গীতা ঠিক।

ভাষ্য: স্টুডিওয় যাওয়ার পয়সা নেই, ভয়েস ট্র্যাকে আপনমনে কাকের আওয়াজ, পড়শিদের গলার আওয়াজ এসে পড়েছে। বেশ হয়েছে। আমি এক সাধারণ মানুষ।

শেয়ার করুন:

সীমান্ত চুক্তি

সীমান্ত চুক্তি অনুমোদনে তৃণমূলের আপত্তি… বাংলাদেশের সঙ্গে করা সীমান্ত চুক্তি অনুমোদনে তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্তে বেঁকে বসায় বিক্ষুব্ধ দলটির সাংসদ

আরও পড়ুন / শুনুন >