Search
Close this search box.

ভাঙতেই হবে

ভাঙতেই হবে কারণ আমরা গড়তে জানি
তোমার জন্য আমার ছোট্ট এ গানখানি।
ভাঙবোই বলে ভাঙছি কথা, ভাঙছি হরফ
বছর বছর জমতে থাকা পাথর বরফ।।

ভাঙবেই বলে রুখছে মানুষ ওদের ফন্দি
রুখছে টাকা আর শাসনের বিশ্রী সন্ধি।
ভাঙছে কারণ ক্লান্ত বাঁশি গড়তে জানে
মাটির দুর্গ, মাটির কসম আমার গানে।

ভাঙছি গড়ছি এ জীবনটা আমরা দু’জন
আমার তুমি, তোমার আমি কবীর সুমন।

Shubhayu Majumder

শেয়ার করুন:

বিরোধী নিশান

ঢাকায় একটি একক কনসার্টে… “তিরিশ বছরের একটি বিশেষ রাজনৈতিক দলের শাসন, ক্রমশঃ অপশাসন, আরো অপশাসন, অত্যাচার, নির্বিচার খুন-ধর্ষণ, গ্রাম যেখানে

আরও পড়ুন / শুনুন >

সহেনা যাতনা

সহেনা যাতনা দিবস ও গুনিয়া গুনিয়া বিরলেনিশিদিন ও বসে আছি শুধু পথপানে চেয়েসখা হে এলেনা।। দিন যায় রাত যায় শয্যায়আমি

আরও পড়ুন / শুনুন >