এসো এক পাক ঘুরি স্বাধীনতার জন্য
এসো দুই পাক ঘুরি খুজি জীবন অনন্য
এসো তিন পাক ঘুরি দেখো পাখির ডানায়
এসো চারপাক ঘুরি ভোর আদরে জানায়
এসো পাঁচ পাক ঘুরে যাই সাম্যের নামে
এসো ছয় পাক ঘুরে যাই শহরে ও গ্রামে
এসো সাত পাক ঘুরি স্বপ্নের কাছে
এসো পাক খুলে যাই যেন ভালবাসা বাঁচে
এসো ছয় পাক ঘুরি যেন পৃথিবীর মুখ
এসো পাঁচ পাক ঘুরি যেন দুধের ঝিনুক
এসো চারপাক ঘুরি যেন বন্ধুতা থাকে
এসো তিন পাক ঘুরি দেখি তোমাকে আমাকে
এসো দুই পাক ঘুরি শুধু মানুষের হাত
এসো এক পাক ঘুরি সারাদিন সারা রাত।
Shubhayu Majumder





























