Search
Close this search box.

কতকালের সেই ঠিকানায়,
আমার স্মৃতির একটি পাতায় ……
কেমন আছো?
আগের মতই রিকশা থেকে,
নামছো তুমি আমায় দেখে ……
কেমন আছো?

এখনও সেই পাঞ্জাবীটা
হারিয়ে যাওয়া সেই চাবিটা ……
কেমন আছো?
অ্যালবামে ছোটবেলার ছবি,
স্মৃতিতে মাহমুদন্নবী ……
কেমন আছো?

ক্লাস পালিয়ে দেখা হত
দেখতে দেখতে সময় যেত ……
কেমন আছো।
ঝিলের ধারে হঠাৎ বিকেল,
শুইয়ে রাখা বাইসাইকেল ……
কেমন আছো?

আসিফ আসতো ছুটির দিনে
স্কুলের বন্ধু রাস্তা চিনে ……
কেমন আছো?
সারা সকাল আড্ডা দিতে,
রাজনীতিরও খবর নিতে ……
কেমন আছো?

তর্ক হত চড়তো গলা
উকিঁ দিতেন বাড়িওয়ালা ……
কেমন আছো?
মাস গেলে থোক মাইনে নিয়ে,
রাখতে কিছু ব্যাংকে গিয়ে ……
কেমন আছো?
জমা খরচ হিসেব নিকেশ,
কোথায় শুরু কোথায় বা শেষ ……
কেমন আছো?
অনেক বছর পেড়িয়ে এলাম,
হঠাৎ তোমার দেখা পেলাম ……
কেমন আছো?

শেয়ার করুন:

কখন

কখন তোমার দেখা পাব চোখের পাতায় চুমু খাব, চোখের তারায় জিজ্ঞাসা : বল কাকে বলে ভালোবাসা ? প্রশ্নোত্তরে যাবে দিন

আরও পড়ুন / শুনুন >

ক্যাকটাস

ক্যাকটাস তুমি কেঁদো নাযীশুর মুকুটে কাঁটাছিল তবু তাঁর রক্তেভেসেছে জোয়ার-ভাটা।ক্যাকটাস তুমি কেঁদো না পাথর তুমি কেঁদো নাতথাগত তিনি স্থাণুতার ধ্যানস্থ

আরও পড়ুন / শুনুন >