Search
Close this search box.

স্তব্ধতার গান

আজ আমি ফিরে এসেছি
তোমার পাশে বসেছি
বলো তোমার কথা শুনবো আজ
শুনবো বলে তাই রাখিনি কাজ
তোমার কথা হারা গান
যার ঠিকানা জানা নেই- জানা নেই
স্তব্ধতার গান শোন।

প্রতিটি ঘরে ঘরে আর
দেয়ালে প্রতি রাস্তার
দেখেছি কথা বলে দার্শনিক
শুনেছি কথা ভরা মাঙ্গলিক
মানুষ মানুষের হাত ধরে
মুখর হতে চায় প্রাণ ভরে
তবু সে মুখরতার বুকে বাসা বাধে স্তব্ধতা – নীরবতা
স্তব্ধতার গান শোন।

মানুষ কথা বলে যায়
কথার কথা বলে যায়
কথা বলে কথা না শুনে
কথা শোনে কথা না শুনে
কথার মানে থাকে না
থাকে না তার কোন দাম- কোন দাম
স্তব্ধতার গান শোন।

আমার চোখে রাখো চোখ
কথার অবসান হোক
এখন আর কোন শব্দ নয়
এখন আর কোন কাব্য নয়
এখন তুমি আমি আর কোন কথায় বাঁধা নেই – বাঁধা নেই
স্তব্ধতার গান শোন।

সংশোধনেঃ শুভায়ু মজুমদার

শেয়ার করুন:

শাসক

শাসক যে রঙের-ই হোক ভয়ানক। শাসক যে রঙের-ই হোক ভয়ানক। তাঁর চোখ সবদিকে থাকে কে তার সমর্থক, কে তার বিরোধী

আরও পড়ুন / শুনুন >

রজনীকান্ত্‌

রজনীকান্ত্‌ বড় ক্লান্ত্‌ হয়েছেন বিভ্রান্ত্‌ সিদ্ধান্ত্‌ সয়েছেন ইয়ান্না রাসকালা মাইন্ড ইট দিনান্ত্‌ সর্বস্বান্ত্‌ ফান্ড চিট। পথপ্রান্ত্‌ পরিশ্রান্ত্‌ আন্না (না, না,

আরও পড়ুন / শুনুন >