Search
Close this search box.

আদাব

কটা ঘরে আগুন লাগালে পুড়িয়ে মারলে ক’হাজার
দেখি ঘরে বাইরে তাকালে জ্বলে ঘর আবার আমার

সালাম সংখ্যাগুরু দল আদাব জানাই তোমাদের
আমি আয়েশা আনোয়ার আমি গ্রাহাম শমসের

আমি আজান দিয়ে থাকি আমি যিশুর পায়ে নত
যত মত তত পথ নাকি রামকৃষ্ণর কথামতো

হরি ওম তত্সতে আমি বরে গোলাম আলীর গোলাম
বাগদেবী চরণে প্রনামী দিয়ে দিয়ে সুমন হলাম

আল্লাহ মেঘ পানি দে, ছায়া দে সবার পোড়া ঘরে
যেখানে কবীর গান গায় সেখানে লালন ঘর করে।

শেয়ার করুন:

সুমনামি ১৪

ও যে মানে না মানা’ গানটির সুর করতে গিয়ে রবীন্দ্রনাথ শুদ্ধ স্বরবিশিষ্ট সপ্তকের শুদ্ধ গান্ধারটিকে ‘সা’ মেনে আগের শুদ্ধ স্বরগুলিকে

আরও পড়ুন / শুনুন >