গালিবের কবিতার কলি,অস্ফুটে যতবার বলি,
আবলুশি ভাবনার ফাঁকে,ততবার খুঁজেছি তোমাকে।
মারোয়ায় ধ্রুব ধৈবত,ঝুমরায় ঢিমে সঙ্গত,
কোমল ঋষভ আশাবরি ,খুঁজেছি বিলাসখানি তরী।
ভাটিয়ারে কোমল রেখাব, ভাবনায় স্মৃতির প্রলাপ,
আমির খানের বোনা মেঘে, কাটিয়েছি রাতভোর জেগে।
সময়েই যে যাবার যায়, মেনে নিতে শিখেছি বিদায়,
মনে রেখে দিলাম এখানে, তুমি ছিলে কবিতায় গানে।





























