বিরোধীকে বলতে দাও…
বিরোধীকে বলতে দাও…
বিরোধীকে বলতে দাও…
তোমার ভুলের ফর্দ দিক।
বিরোধীকে বাঁচতে দাও…
বিরোধীকে বাঁচতে দাও…
বিরোধীর দৃষ্টি দিয়েও সবাই নিজের হিসেব নিক।
যুক্তিকে বাঁচতে দাও…
যুক্তিকে বাঁচতে দাও…
যুক্তির স্বচ্ছ আলোয় শানিয়ে নিচ্ছি আমার চোখ।
বিরোধীর যুক্তিটাও বন্ধুরা আমল দাও,
বিরোধীর স্বাধীনতাটাই স্বাধীনতা সাব্যস্ত হোক।
বিতর্ক চলতে দাও…
বিতর্ক চলতে দাও…
নাই বা করলে সন্ধি।
বিতর্ক চলতে দাও…
বিতর্ক চলতে দাও…
বিতর্ক থামলে আমরা মানসিক প্রতিবন্ধী।
বিরুদ্ধ ঢেউ আসুক…
বিরুদ্ধ ঢেউ আসুক…
বিরুদ্ধ ঢেউ আসুক…
উত্তাল হোক নদী।
তর্কের ঝড় উঠুক
তর্কের ঝড় উঠুক
তর্কের দামাল হাওয়ায় নড়ুক কায়েমি গদি।
রাজনীতি নাম কেন?
রাজনীতি নাম কেন?
রাজাদের দিন তো কবেই বিদায় নিয়েছে দেশ থেকে।
লোকনীতি জন্ম নিক…
লোকনীতি জন্ম নিক…
লোকেদের মন্দ ভালোর দিকেই কিন্তু চোখ রেখে।
নামগুলো পাল্টে দাও…
নামগুলো পাল্টে দাও…
নামগুলো চিন্তা ভাবনা করেই রাখাটা দরকারি।
দিনগুলো পাল্টে দাও…
দিনগুলো পাল্টে দাও…
সকলের থালায় আসুক ডাল ভাত আর তরকারী।





























