একটা সুযোগ দাও
একটু সুযোগ
হয়ত জীবন অন্য রকম হতে পারে…
একটা জীবন এই
একটা জীবন
অসম্ভবের মত অবাক করা
তোমার আমার আজ আগামীর দান
তোমার আমার এই হাতেই ধরা…
পেছনে রয়েছে পরে গতকালগুলো
তাদের হিসেবে আর কাটাই না দিন
পাওয়ার যা কিছু সব এ জীবনে চাই
তোমার আমার পথে সহজ রঙিন…
একটা সুযোগ দাও
হয়ত পথের বাকি ইতিহাস
অন্য রকম হতে পারে…





























