ঝিনচ্যাক ছাড়া কিছু থাকবে না
ঝিনচ্যাক ছাড়া কিছু থাকবে না।
থাকবে শপিং মল নিউ এসি মার্কেট
বস্তিগুলোই হবে প্রোমোটারি টার্গেট
আগুন লাগবে খুব জমি সাফ করতে
গরীব চুতিয়ারা তো জন্মেছে মরতে।
চাষের জমিতে হল নিউটাউন, রাজাহাট
জল জমি বেচে দিয়ে বড়লাট, ছোটলাট
চাষিগুলো ভেগে গেছে ঢ্যামনা সাপের দল
জমি মানে আবাসন, সঙ্গে শপিং মল।
ষাট লাখ, দেড় কোটি ঝিনচ্যাক বেচা ফ্ল্যাট
টাকার মুঠোয় ধরা সব শালাদের চ্যাঁট
দারোয়ান টারোয়ান হওয়া যাবে বাঁচতে
বাল ছিঁড়ে আঁটি বেঁধে ঝিনচ্যাক নাচতে।
গাড়ি হবে ধারে কেনা ধোন বাঁধা দিলে ধার
তেল যত দামি হোক তেলেরই তো কারবার
বিলেত বানানো হবে ঝিনচ্যাক খোঁয়াবে
ঝিনচ্যাক নয় যারা পোঁদে মাথা নোয়াবে।
ঝিনচ্যাক ছাড়া কিছু থাকবে না
ঝিনচ্যাক ছাড়া কিছু থাকবে না।





























