Search
Close this search box.

এসো আলো হারানোর দিনে

এসো আলো হারানোর দিনে
এসো ফিকে হয়ে আসা রাতে
এসো মেঘ ভাঙা আশ্বিনে
এসো আঁধারে উল্কাপাতে।।

এসো স্মৃতি মুছে দেয়া ঢেউ
এসো অতীত ভাসানো বান
এসো ডুবে যাই কেউ কেউ
এসো তলিয়ে যাওয়ার গান।।

এসো শর্তহীনতা মেনে
এসো ফেলে দিয়ে রীতিনীতি
এসো যে পথে হৃদয় চিনে
এসো নামহীন পরিচিতি।।

এসো তাকাবো না আর দূরে
এসো বাঁচি এই লহমায়
এসো ক্ষণিকের এই সুরে
এসো জীবন যে চলে যায়!!

Voice: Moumishti Chakrabarty
Lyrics, Music, Instrumentation: Kabir Suman

শেয়ার করুন:

ঝিনচ্যাক

ঝিনচ্যাক ছাড়া কিছু থাকবে না ঝিনচ্যাক ছাড়া কিছু থাকবে না। থাকবে শপিং মল নিউ এসি মার্কেট বস্তিগুলোই হবে প্রোমোটারি টার্গেট

আরও পড়ুন / শুনুন >