Search
Close this search box.

রাষ্ট্র

রাষ্ট্র মানেই
কাঁটাতারে ঘেরা সীমান্ত
রাষ্ট্র মানেই
পাসপোর্ট নিয়ে উমেদারি
রাষ্ট্র মানেই
ম্যাপে বাঁধা আমার দিগন্ত
রাষ্ট্র মানেই
সবকিছু দারুণ সরকারি।

রাষ্ট্র মানেই
জন্মেই নাগরিক
তারপরে করণিক
মধ্যবিত্ত সুখদুঃখ,

রাষ্ট্র মানেই
পরীক্ষা দেওয়া
তারপরে মেওয়া
ফলার ফলশ্রুতি সূক্ষ্ণ।

রাষ্ট্র মানেই
নেতাদের মুখ
আহা বড়ো সুখ
তাঁদের প্রসাদবাণী পেয়ে,

রাষ্ট্র মানেই
সম্পাদকীয়
বেশি করণীয়
আমাদের ধারণার চেয়ে।

রাষ্ট্র মানেই
লোকসভা নিয়ে
হামাগুড়ি দিয়ে
রাষ্ট্রীয় প্রগতির মজা,

রাষ্ট্র মানেই
প্রচার অভিযান
মুশকিল আছান
পলিটিক্সের জিভেগজা।

রাষ্ট্র মানেই
রেশনের লাইন
শৃঙ্খলা আইন
যে করেই হোক ধরে রাখা,

রাষ্ট্র মানেই
অষুধে ভেজাল
রোজ নাজেহাল
হয়েও নাভিতে তেল মাখা।

রাষ্ট্র মানেই
চাপা প্রতিবাদ
এ বাদ ও বাদ
কার বাদে কে বড়ো বিবাদী,

রাষ্ট্র মানেই
মেনে নাও সব
হে জরদগব
নাগরিক হও আশাবাদী।

রাষ্ট্র মানেই
শিল্প এলাকা
শুধু রুটি সেঁকা
শ্রমিকের যুবতী ঘরনী,

রাষ্ট্র মানেই
আধপেটে থাকা
জমি বাঁধা রাখা
কৃষকের হারানো ধরণী।

রাষ্ট্র মানেই
বড়ো বড়ো কথা
শুধু নীরবতা
জমে থাকা বুকের মাঝেতে,

রাষ্ট্র মানেই
একলা মানুষ
বেচারা মানুষ
পরবাসী নিজের ঘরেতে।

শেয়ার করুন:

প্রকৃত আধুনিক বাংলা গানের স্রষ্টাও রুদ্র

আমি পশ্চিমবঙ্গের মানুষ। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ সম্পর্কে খুব কমই জানি। তার কিছু কবিতা পড়ার সুযোগ পেয়েছিলাম। বুঝেছিলাম তিনি ছিলেন এক

আরও পড়ুন / শুনুন >

ভালোবাসা

ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না ভালোবাসা লুটতরাজ কীর্তি নাশা একা মেয়েটার নরম গালের পাশে প্রহরীর মত রাত জাগে ভালোবাসা

আরও পড়ুন / শুনুন >