Search
Close this search box.

কখন

কখন তোমার দেখা পাব
চোখের পাতায় চুমু খাব,
চোখের তারায় জিজ্ঞাসা :
বল কাকে বলে ভালোবাসা ?

প্রশ্নোত্তরে যাবে দিন
আশ্বিন থেকে আশ্বিন,
পলাতক মেঘে জিজ্ঞাসা :
বল কাকে বলে ভালোবাসা ?

ক্লিপটাকে টান মেরে খুলে
মুখ দেব একরাশ চুলে,
নরম গন্ধে জিজ্ঞাসা :
বল কাকে বলে ভালোবাসা ?

কত আর তুমি দেবে বাধা
একুশ শতকে তুমি রাধা,
বাঁশি শুনে আজও জিজ্ঞাসা :
বল কাকে বলে ভালোবাসা ?

শেয়ার করুন:

A Dream

একটু আগেই তুমি কানে কানে বলেছিলে তাকে চিরবিদ্রোহ নিয়ে আমি ভালবেসেছি তোমাকে প্রতিটি চুমুর ফাঁকে ছিল সংগ্রামের শপথ একদিন আসবেই

আরও পড়ুন / শুনুন >

কার দেশ?

বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টানতীরের ফলায় তবু বিষ নয় লালনের গানসে-গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলোছলোএ যদি আমার দেশ

আরও পড়ুন / শুনুন >