Search
Close this search box.

এক ফালি মেঘ,এক ফোঁটা জল
রংধনুকের একটি কণায়
একটি নিমেষ ধরতে চেয়ে
আমার এমন কাঙালপনা ।
একটি ঘাসের একটু সবুজ
একটু মাটি রং মিশিয়ে
দু’চোখ দিয়ে আঁকছি ছবি
স্বপ্ন দেখছি তোমায় নিয়ে ।

এক মুঠো চাল,জল ভেজা রং
আঁকবে তুমি যে আলপনা,
তারই নকসা গুলোর জন্য
আমার এমন কাঙালপনা ।

একটি দিনের একটি বিকেল
একটি ছাদের একটি কোণে,
একটি কিশোর আকাশটাকে
মাখছে গায়ে মাখছে মনে,
এ দৃশ্যটাই দেখতে দেখতে
সময় যখন অন্য মনা
সেই সময়ের শরীক হতে
আমার এমন কাঙালপনা ।

একটি বিকেল শেষ হল যেই
একটি তারা উঠল জ্বলে
হয়ত তোমার জানলা খোলা
সেই তারাটাই দেখবে বলে ।
তোমার চোখের আলোকবর্ষ
করবে যখন গান রচনা,
তখন তোমার রাত্রি ছুঁতে
আমার গানের কাঙালপনা ।

শেয়ার করুন:

স্মার্টফোন-টুইটার-ফেসবুকদুরস্ত

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবেও পরিচিত ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদি বিশ্বাস করেন এবং প্রকাশ্যে বলেনও – সিদ্ধিদাতা ‘গনেশ’ হলেন

আরও পড়ুন / শুনুন >