Search
Close this search box.

কান্না আর না

কান্না, আর না, আর নয় একলা অপেক্ষা
এইতো দিনান্ত
আরেকটি দিনের শেষ
সন্ধ্যে আসছে, আকাশে ভাসছে সন্ধ্যে তারার হাতছানি
সেইতো অনন্তে
একটি স্মৃতির দেশ।।

বুকে সময় সমুদ্র, চোখে সময় নিরন্তর
চোখের তারায় অজস্র গান, জোনাকির তেপান্তর।।

বিটল্‌স বিটল্‌স স্মৃতিতে হারিয়ে যায় নি তাদের গান
বয়স্ক এই তিথিতে কৈশোর আজ দিচ্ছে টান।।

crying, crying, waiting, hoping, hoping
you come back may be some day soon
রইল গানের দেশ।।
সন্ধ্যে আসছে, আকাশে ভাসছে সন্ধ্যে তারার হাতছানি
সেইতো অনন্তে
একটি স্মৃতির দেশ।।

সংশোধনেঃ- শুভায়ু মজুমদার

শেয়ার করুন:

প্রথম কবিতা

এবারে শালা লিখবই কবিতা গান লিখলে এরা কবিতা ভাবে বামপন্থীদের যেমন ভাবে কমিউনিস্ট। এবারে, বুড়ো বয়সে লিখবই কবিতা কী ব্যথা

আরও পড়ুন / শুনুন >

হাওয়া মোরগ

হাওয়া-মোরগের হাওয়া দরকার শাসকবিলাসী হাওয়া মোরগ হলেই খেতাব মিলবে চাওয়ায় মিলবে পাওয়া। সিঙ্গুর নন্দীগ্রামের সময় মোরগ কোথায় ছিলে শাসকবিলাসী হাওয়ায়

আরও পড়ুন / শুনুন >