Search
Close this search box.

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ,
দিও তোমার মালা খানি
বাউল এর এই মনটারে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

কথা ও সুরঃ- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

কণ্ঠঃ- কবীর সুমন ও সাবিনা ইয়াসমিন।

শেয়ার করুন:

শিলাদিত্য

মম চিত্তে শিলাদিত্তে হাতে নাতেআমি ধরবই আমি ধরবই জেলে পুরবই।।মম ভৃত্য হবে নিত্য শিলাদিত্তআমি পারবই আমি পারবই পেরে ছাড়বই।। প্রতিবাদী

আরও পড়ুন / শুনুন >