Search
Close this search box.

ঘুমোও বাউণ্ডুলে

কে বেশি পাগল, কবি না কবিতা?
দরকার নেই সেই হিসেব দেবার
ঘুমোও বাউণ্ডুলে, ঘুমোও এবার।

কে বেশি মাতাল, কবি না কবিতা?
মহুয়ার দায় নেই খবর দেবার
ঘুমোও বাউণ্ডুলে, ঘুমোও এবার।

কে বেশি ক্লান্ত, কবি না কবিতা?
কবিতার ক্লাস শেষ এবারের মত
কে বেশি বোঝাবে, কবি না কবিতা?
বাউণ্ডুলেটা কোন ছন্দে বোঝাত?

কে বেশি অবুঝ, কবি না কবিতা?
পদ্যের দায় নেই হিসেব দেবার
ঘুমোও বাউণ্ডুলে, ঘুমোও এবার।


কয়েকজন বাউণ্ডুলের কথা…

শেয়ার করুন:

আপনারও দেশ

মুখ্য চেনেন প্যাবলো নেরুদা মন্ত্রী চেনেন মার্কেস মুখ্যমন্ত্রী বলতে পারেন এই দেশখানা কার দেশ | মুখ্য চেনেন শিল্প মন্ত্রী চেনেন

আরও পড়ুন / শুনুন >

হুমায়ূন আহমেদ

স্মরণে… হুমায়ূন আহমেদের সাথে আমার একবারই দেখা ও আলাপ হয়েছিল। বোধহয় ৯৭/৯৮ সালে। ইউএসএ’র কোথায় একটা, হয়ত ফিলাডেলফিয়া, ওখানে বঙ্গ

আরও পড়ুন / শুনুন >