জ্বলছে প্রাণে অনেক জ্বালার চকমকি আজ,এবারে জ্বলবে আগুন
ঠাণ্ডা হিমের স্যাঁতস্যাঁতে দিন ফুরায় দেখো ,এসেছে গ্রীষ্ম দারুণ…
এবারে পুরনো সব জ্বালিয়ে দেবার দিন এসেছে,
যত সব ঝরা পাতা পুড়িয়ে দেবার দিন এসেছে
যত যুগ যুগান্তরের আগাছা সব মুড়িয়ে দেবার দিন এসেছে
এসেছে গ্রীষ্ম দারুণ…
জ্বলছে প্রাণে অনেক জ্বালার চকমকি আজ,এবারে জ্বলবে আগুন
ঠাণ্ডা হিমের স্যাঁতস্যাঁতে দিন ফুরায় দেখো ,এসেছে গ্রীষ্ম দারুণ…
শুকনো কাঠে আগুন ধরে,ভালো শুকনো,ভালো রুক্ষ,ভালো দুঃখ,ভালো ভেজা সুখের চেয়ে…
ভেজা চোখ,ভেজা হৃদয় কোমলতা ঘোচাও এবার এদেশ ছেয়ে…
এবারে সুখের প্রাসাদ ধসিয়ে দেবার দিন এসেছে,
যত পাখি বাঁধা ছিল উড়িয়ে দেবার দিন এসেছে
যত কিছু রাখা ছিল, জমা ছিল, উজাড় করার দিন এসেছে
এসেছে সবার ফাগুন…
জ্বলছে প্রাণে অনেক জ্বালার চকমকি আজ,এবারে জ্বলবে আগুন
ঠাণ্ডা হিমের স্যাঁতস্যাঁতে দিন ফুরায় দেখো ,এসেছে গ্রীষ্ম দারুণ।