Search
Close this search box.

দিলশাদ

গানের কসম দিলশাদ, দিলশাদ
স্বরলিপি লেখা কাবিননামায় সই
মধ্যবিত্ত পাড়ায় পড়েছি বাদ
তবুও আমরা বাঁচবোই, বাঁচবোই।

বুড়ো হয়ে গেছি তবুও গান শোনাই
মাধুকরীভ্রত এখনো উদযাপন,
দিলশাদ আমি তোমাকে, তোমাকে চাই
যদিও আমার চলে গেছে যৌবন।

যাক যৌবন, যাক চলে ফাল্গুন
তোমার আমার হেমন্তটাই বেশ।
বেলা যায় তবু হৃদয়ের গুনগুন
বন্ধুরা আছে, রয়েছে গানের রেশ।

শেয়ার করুন:

নয়নতারা

সন্ধ্যে হল সন্ধ্যে হল দেখছি চেয়ে প্রথম তারা সে যেন চায় আমার চোখে তার দুখানি নয়নতারা সন্ধ্যে হল সন্ধ্যে হল

আরও পড়ুন / শুনুন >

মুখ্য চেনেন

মুখ্য চেনেন প্যাবলো নেরুদা মন্ত্রী চেনেন মার্কেস মুখ্যমন্ত্রী বলতে পারেন এই দেশখানা কার দেশ | মুখ্য চেনেন শিল্প মন্ত্রী চেনেন

আরও পড়ুন / শুনুন >