Search
Close this search box.

রোববার

ধরা যাক আজ রোববার কোনো কাজ নেই
ধরা যাক আজ রোববার কোনো তাড়া নেই
শুয়ে থাকা যাবে যত চাই সারা বিছনায়
বেশ করব শুয়ে থাকব আজ রোববার

ধরা যাক আজ রোববার কোনো কাজ নেই
সাড়ে নটায় নিজেকে বলব
আজ জিলিপি আনলে বেশ হয়
বলে জিলিপি আনতে যাব না,
বেশি ভাবব না, কথা রাখব না, রোববার
ধরা যাক আজ রোববার কোনো কাজ নেই

ধরা যাক আজ রোববার
বেলা ১০ টায় হবে আড্ডা
বেলা দুপুর গড়াবে গপ্পে
পাড়া কাঁপাব কথা বাড়াব
যদিও কোনো তর্কেরই মীমাংসা আজ চাই না, রোববার
দুপুর দুটো আড়াইটে
খেতে বসব ভাবতে ভাবতে আজ রোববার
সাড়ে ৫ টায় তুমি আসবে ঠিক যেমন টি তুমি আসতে
প্রতি রোববার
তুমি আসবে না আর কোনদিন, আর কোনদিন, আর কোনদিন
তবু ধরা যাক আজ রোববার
ধরে নিলাম আজকে রোববার
ধরা যাক আজ রোববার ।

শেয়ার করুন:

জানলার কাঁচে

জানলার কাঁচে বাতাস ধাক্কা দিচ্ছে হন্যে বাতাস পাল্টে দেবার ইচ্ছে। বলছে বাতাস ‘আয়,পাল্টে আয়’। দেখতে দেখতে সবিই পাল্টে যায়। পাল্টায়

আরও পড়ুন / শুনুন >

এটাই এখন কাজ

সহজে স্বস্তি দেব না কাউকে আমিঅস্বস্তিতে রয়েছি অনেকদিন,রাস্তার কুকুরের জিভ হয়ে ঘামিতোমারও দেখছি অবস্থা সঙ্গিনঝুলছে লালায় মাখামাখি হয়ে জিভরোদ্দুরে উবে

আরও পড়ুন / শুনুন >

জীবন আছে

বন্ধুরা সব হাজির হলে বুঝতে পারি সময় আছে জুতো খোলার তার হুড়োর সঙ্গে, “কিরে কেমন আছিস?” কেরোসিনের স্টোভ জ্বালিয়ে চায়ের

আরও পড়ুন / শুনুন >