Search
Close this search box.

আষাঢ় এল চলে

সে আসবে না বলে
আষাঢ় এল চলে
সে কথা রাখবে না
আষাঢ় কথা রাখে,
আকাশও বলে কথা
মেঘের ফাঁকে ফাঁকে।

সে চলে যায় দূর
আষাঢ় আসে কাছে
স্মৃতির ঠিকানায়
আবেগ পড়ে আছে।

সে পরবাসে গেলে
আষাঢ় নেবে পিছু
শ্রাবণমেঘে আমি
হয়তো পাব কিছু।

সে আসবে না বলে
আষাঢ় এল চলে…

শেয়ার করুন:

গানওলা

ও গানওলা আরেকটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে

আরও পড়ুন / শুনুন >