Search
Close this search box.

বাধ্য পুলিশ

বাধ্য পুলিশ বাধ্য পুলিশ লুকিয়ে পুড়িয়ে ফেলো
ধর্ষিতাটির দগ্ধ শরীর, কার তাতে এল গেল!

বাধ্য পুলিশ বাধ্য পুলিশ কাকে নিয়ে গেলে সঙ্গে
পোড়া মাংসের গন্ধে গন্ধে ভায়ের মায়ের বঙ্গে।

ধর্ষিতা মেয়ে পুড়িয়ে মারাটা নব বাংলার ভঙ্গি
বিহারী ট্যাক্সিচালক বাপের মেয়েটা বোধহয় জঙ্গি।

বারবার করো গণধর্ষণ, পেট্রোল তারপর
ওই আগুনেই পুড়ছে কি আজ আমাদের অন্তর!

শেয়ার করুন:

শাহবাগে রাতভোর

শাহবাগে রাতভোর স্মৃতিতে একাত্তর নব ইতিহাসে সাক্ষী রইল প্রজন্ম চত্বর। স্লোগানে স্লোগানে কাঁপে লাখো নবীনের বুক ছেলেমেয়েদের মুখেই আমার বাংলাদেশের

আরও পড়ুন / শুনুন >