শোন গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন্স
আমি সংখ্যা লঘুর দলে,
আমি কবীরের সন্তান
যাকে কবীর সুমন বলে।
শোন তালেবান তালেবান
আমি তোমাদের দলে নেই,
আমি ধর্মে মুসলমান
আছি লালনের সঙ্গেই।
শোন মৌলবাদের নাতি
তুমি যে ধর্মেরই হও,
আমি নিরপেক্ষতাবাদী
তুমি আমার বন্ধু নও।
শোন দারুন উদারমনা
তুমি রাগতে রাগতে বোলও
ঐ সুমন চ্যাটার্জীটা
শেষ মেশ মুসলিম হল…
এটা কৌশল হবে কেন
এটা শুধুই একটা গান,
যেন কবীরের সুমন মানে
আমি কবীরের সন্তান।





























