Search
Close this search box.

সূর্য্য বলল ইস!

সূর্য্য বলল ইস! আমি উঠলাম ভাগ্যিস
তাই রাত্তির হলো ভোর
মানুষ বলল ধুত! তোর যুক্তিটা অদ্ভূত
আমরা ছিলাম বলেই দিলাম
সূর্য্য নামটা তোর।।

আকাশ বলল থাক, ওই উটকো তর্ক রাখ
দেখ আমার রঙেই ভোর
মানুষ বলল বটে! শুধু মিথ্যে কথাই রটে
মানুষ জাগবে তবেই কাটবে
অন্ধকারের ঘোর ।।

সময় বলল, না, আমি কিছুই মানছি না
ভোর আমার হাতেই বাঁধা
মানুষ বলল, থাম! তোর্ এমনিতে বদনাম
দু:সময় টা তোর ই ন্যাওটা
জঘন্য এক ধাঁধা।।

বাতাস বলল, সর, তোরা ঝগড়া করেই মর
যত ঝোগড়ুটেদের ভঙ্গি
মানুষ বলল, বেশ, হোক ঝগড়া ঝাঁটির শেষ
আয় বুকের হাপরে সুবাতাস ভরে
ভোর কেই করি সঙ্গী।।

শেয়ার করুন:

কখন

কখন তোমার দেখা পাব চোখের পাতায় চুমু খাব, চোখের তারায় জিজ্ঞাসা : বল কাকে বলে ভালোবাসা ? প্রশ্নোত্তরে যাবে দিন

আরও পড়ুন / শুনুন >

তোমার বন্ধু

পাশেই কারোর একখানা হাত ধরকাছেই কাউকে তোমার বন্ধু করদূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসেহয়তো কোথাও হয়তো অন্য দেশে।। কোথায় তোমার সেই

আরও পড়ুন / শুনুন >