Search
Close this search box.

বীর

বীর মরে বীরের মতো বীর মরে একা
বন্ধুরা আবার হবে বিদ্রোহে দেখা;
বীর মরে বীরই বাঁচে হোক পথ অন্য
মতে মিল না-ই বা হল তোমরা অনন্য;
পথ আছে বীরের জন্য পথ আছে একা
বন্ধুরা আবার হবে সেই পথে দেখা।

এই দেশ সবার মাটি নয়তো কারুর নয়
যেখানে হওয়ার কথা সেখানেই লড়াই হয়;
ভুয়ো নাকি আসল ছিল বন্দুক লড়াইটা
মৃত্যুতে স্লোগান দিল জীবনের বড়াইটা;
কতকাল ঘুম হয়নি এবারে ঘুমের দেশ
তোমারই ক্লান্তি ছুঁয়ে সুমনের গানের রেশ।

গান বাঁচে গানের মতো বীর মরে একা
একদিন অন্য গানে ভোর হবে দেখা;
বীর মরে বীরের মতো বীর মরে একা
কমরেড আবার হবে বিদ্রোহে দেখা।

শেয়ার করুন:

ঢাকা

ঐতো তোমার শহর, ঐতো তোমার ঢাকা আমায় নিয়ে উড়ছে এখন এরোপ্লেনের পাখা, ঐতো তোমার শহর, তোমার গন্ধ মাখা বিমান থেকে

আরও পড়ুন / শুনুন >