Search
Close this search box.

বাধ্য পুলিশ

বাধ্য পুলিশ বাধ্য পুলিশ লুকিয়ে পুড়িয়ে ফেলো
ধর্ষিতাটির দগ্ধ শরীর, কার তাতে এল গেল!

বাধ্য পুলিশ বাধ্য পুলিশ কাকে নিয়ে গেলে সঙ্গে
পোড়া মাংসের গন্ধে গন্ধে ভায়ের মায়ের বঙ্গে।

ধর্ষিতা মেয়ে পুড়িয়ে মারাটা নব বাংলার ভঙ্গি
বিহারী ট্যাক্সিচালক বাপের মেয়েটা বোধহয় জঙ্গি।

বারবার করো গণধর্ষণ, পেট্রোল তারপর
ওই আগুনেই পুড়ছে কি আজ আমাদের অন্তর!

শেয়ার করুন:

সুমনামি ০৪

পল্লিগীতি থেকে শুরু করে সমকালীন আধুনিক বাংলা গান। লিরিকে লিরিকে বাঁশি ছড়ানো। কবে কোন কালে চাঁদ কাজি গান বেঁধেছিলেন— ‘অসময়ে

আরও পড়ুন / শুনুন >

তিন শতকের শহর

দেখছি শহর তলিয়ে যাচ্ছেনোংরা আমায় ভয় দেখাচ্ছেসগ্রি এঁটোর পাহাড় হচ্ছে কলকাতা পেচ্ছাপেই শহর ভাসছেডিজেল ধোঁয়ায় মানুষ কাশছেযক্ষ্মা আমায় ভয় দেখাচ্ছে

আরও পড়ুন / শুনুন >