Search
Close this search box.

একটি প্রদীপ

শহরের আকাশে যে তারা এক আঁধার বিন্দু
সংখ্যালঘুর মতো সে লুকোয় গুরু ছায়া নিয়ে
এ দেশে সে মুসলিম ও দেশে বৌদ্ধ হিন্দু
খ্রীষ্টান দু’দিকেই ছায়াপথে রয়েছে লুকিয়ে।

জীবনসন্ধে এল, তাকে বলি লুকিয়ে থেকো না
সংখ্যালঘুর মতো সংখ্যা গুরুও চলে যায়
জীবনের ইন্ধন ফুরিয়ে যাবেই একদিন
অমোঘ মৃত্যু আসে, লঘু গুরু বেবাক মেলায়।

নামে কী বা আসে যায়, সংখ্যাগুরুর গুরুবাণী
অথচ ওখানে মরে কাবেরী, এখানে আয়েষা
কার্বনে গড়া দেহ পুড়ে যায় একই আগুনে
তারপরে হয় ভোট, গণতন্ত্রের চেনা ভাষা।

বারবার হবে খুন লঘুরা যে গুরুদের হাতে
বারবার পুড়ে যাবে যে ঘর আগুনে মানুষের
সে ঘরে সকাল হবে আতঙ্করাত চলে গেলে
কিছুটা সবুর করো ফুরোবে আগুন সূর্যের।

সকাল হবে না আর হিলিয়াম শেষ হয়ে গেলে
ধর্ম বা রাজনীতি কোথাও জ্বালবে না আগুন
তার আগে জ্বেলে দাও প্রিয়তমা একটি প্রদীপ
একটু মাটির দেহে একটি শিখার গুনগুন।

শেয়ার করুন:

বেড কভার

বেড কভারের প্রান্তে রাস্তা, সবুজ নক্সা জঙ্গলযখন তখন বেরিয়ে আসবে পাগলা হাতির দঙ্গল বেড কভারের নিচেই বালিশ খেলার পাহাড় হলেগোঙাতে

আরও পড়ুন / শুনুন >

পঞ্চম কবিতা

আমার লেখা পঞ্চম কবিতাটা একটা ঘোষণা: আমার লেখা দ্বিতীয় কবিতাটা দাঁড়ায়নি +++ জাপানী তেল ব্যবহার করে দেখেছি দাঁড়ায়নি আমার শুনেছি

আরও পড়ুন / শুনুন >