Search
Close this search box.

বয়েস হয়েছে তাই

বয়েস হয়েছে তাই
এবার ঘোচাতে চাই
দুঃস্বপ্নের ঘোর,
এ শহর থেকে দূরে
মানুষ দাঁড়ালো ঘুরে
আনল নতুন ভোর।।

বাড়ছে বয়েস সখা
ভালোবাসা একরোখা
বাঁচবেই দুনিয়ায়,
গ্রামে গ্রামে দুর্বার
মানুষরা এইবার
পরিবর্তন চায়।।

বয়েস বাড়ল সখি
সুর ক্ষ্যাপা চখা চখি
আরও গান গাই চল
জানলাম দেখলাম
সিঙ্গুর নন্দিগ্রাম
বেঁচে থেকে লাভ হল।।

শেয়ার করুন:

তোমাকে চাই

প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই… নিঝুম অন্ধকারে তোমাকে চাই

আরও পড়ুন / শুনুন >