উত্তর পূবে কারা কারা যেন থাকে
মেরি কম আজ হাততালি আপনাকে
ইরম চানুকে কটা ভারতীয় চেনে
ভারত নিয়েছে AFSPA মেনে
সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন
সৈন্যরা গোপী বন্দুক বাঘা বাইন
দুইয়ে মিলে চলে ধর্ষণ আর খুন
ভারতীয় গণতন্ত্রের কত গুন
ভারতীয় গণতন্ত্র …
ভারতীয় গণতন্ত্র …
মুষ্টিযোদ্ধা মেয়েটি কি মনিপুরি
ভারতের তবে ভাবের ঘরেই চুরি
ঐ রাজ্যেই সৈন্যের গাজোয়ারি
যখন তখন খুন হলো সরকারী
ভারতীয় গণতন্ত্র …
ভারতীয় গণতন্ত্র …
বচ্চন ভাবে আসামের মেয়ে মেরি
টুইটারে চলে ভারতীয় তেরি মেরি
কতটুকু জানি আমিও এ দেশটার
দাবিয়ে রাখার শেষ নেই চেষ্টার
ভারতীয় গণতন্ত্র …
ভারতীয় গণতন্ত্র …
মনিপুরি মেয়ে জয় হিন্দ টুইটার এ
হিন্দ হলো বড় ব্রোঞ্জের কারবারে
জিতলো ভারত মরে গেল মনোরমা
কোন অপরাধ কারা যে করবে ক্ষমা
ভারতীয় গণতন্ত্র …
ভারতীয় গণতন্ত্র …
ইরম শর্মিলা চানু ১২ বছর হয়ে গেল, অনশন করছেন। বন্ধুরা এই গানের একটি কনাও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন AFSPA এর বিরোধীতা করুন। জেগে থাকুন, বিরোধীতা করুন।





























