Search
Close this search box.

আগে ভোট দিন পরে দেখা যাবে
ভোট গননার পরে কে পাবে কি পাবে
আগে ভোট দিন।

নেই জল নেই পথ নেই বিদ্যুৎ
তবুও ভোটের হাতি বিনয়ী মাহুত
সব দেব সব দেব ভোট পাই যদি
ভোট দিয়ে পাকা করা আমাদের গদি
আগে ভোট দিন।

আমিও লড়েছি খুব জিতে গেছি ভোটে
সংসদে বসে থাকি পাশাপাশি জোটে
গণতান্ত্রিক পথে বিল আসে যায়
সরকার খায় ভোট- ভোটার কি খায়
আগে ভোট দিন।

পুরসভা ভোট ভোট পঞ্চায়েতে
জল আসবে কি বোরো ধানের ক্ষেতে
জল সেঁচে টান মানে ভাতে পরে টান
পেটে খিদে নিয়ে বল, “এদেশ মহান”…

আগে ভোট দিন পরে দেখা যাবে
ভোট গননার পরে কে পাবে কি পাবে
আগে ভোট দিন।

শেয়ার করুন:

রূপকথা

কিছু কিছু রূপকথা সত্যি হোক, তোমার আমার রূপকথা কিছু কিছু রূপকথা সত্যি হোক, হোক নিয়মের অন্যথা বানিয়েই না হয় নিয়েছি,

আরও পড়ুন / শুনুন >

সোমদ্যুতি

সোমদ্যুতি তুমি কাঁদছিলে একা একা শ্মশানেই হল ছেলেটার সাথে দেখা, সুদীপ্ত ছিল তোমারই বয়সী ছেলে চিনতে না তাকে শ্মশানেই দেখা

আরও পড়ুন / শুনুন >