Search
Close this search box.

প্রথম কবিতা

ক্যাটাগরিঃ কবিতা

এবারে শালা লিখবই কবিতা
গান লিখলে এরা কবিতা ভাবে
বামপন্থীদের যেমন ভাবে কমিউনিস্ট।

এবারে, বুড়ো বয়সে লিখবই কবিতা
কী ব্যথা রে বাবা কোমর থেকে গোড়ালি
কবিতা লিখলে আরথ্রাইটিস কমে
কবিতা লিখলে আনন্দ পুরষ্কার পাওয়া যায়
কাগজের মালিক বুড়ো বয়সেও বেশ দেখতে
লোভে লোভে একটু তেল দিলাম
যদি একখানা দেন।

এবারে শালা লিখবই কবিতা
পুরষ্কারের লাখ পাঁচেক
নাকতলা স্টেটব্যাংকে ফিক্সড্‌
অর্থাৎ মাসে মোটামুটি হাজার চারেক সুদ
“আসলি নেহি, চুদ মাংতা”
এক দার্শনিক বন্ধু দশ টাকা ধার দিয়ে বলেছিল একবার
আমিও আনন্দ পুরষ্কারের আসলি নেহি
আসলি-মাফিক মাসিক চুদ মাংতা।

**********

কবীর সুমন ৪,২,২০১৫
আজ আমি এক গর্বিত কবীর সুমন। এই বুড়ো বয়সে প্রথম কবিতা লিখলাম।

শেয়ার করুন:

কখন

কখন তোমার দেখা পাব চোখের পাতায় চুমু খাব, চোখের তারায় জিজ্ঞাসা : বল কাকে বলে ভালোবাসা ? প্রশ্নোত্তরে যাবে দিন

আরও পড়ুন / শুনুন >