রেজিনা খাতুন, মগরাহাটের কোথায় তোমার বাড়ি?
পুলিশের গুলি তোমায় নিয়ে অজানায় দিলো পাড়ি।
সেখানে সায়েরা বিবিও গেছেন পুলিশের গুলি খেয়ে।
নাকি বোমাবাজি, কোনটা সত্যি কি বলবে তুমি মেয়ে?
বিজলি হুকিং, বিজলি হুকিং, বিজলি ছাড়া কি চলে
সড়ক-বিজলি-পানির খসম রাজনীতি কথা বলে।।
রেজিনা খাতুন ছিলে না ভোটার সায়েরা বিবির মতো
একটা ভোট যে মাঠে মারা গেলো সে দুঃখ অন্তত
দুঃখটাও তো গনতন্ত্রের মঞ্চে হাজির হয়
বিরোধী কাঁদলে সেটা অবশ্য আসল দুঃখ নয়।।
রেজিনা তুমি কি তৃণমূল ছিলে, নাকি সিপিএম বলো
আমরা এ দুজন এ মুলুক ছেড়ে পালিয়েই যাবো চলো।।
কবীর জ্যাঠুর আগেই পালালে, বুড়ো রয়ে গেলো একা
ক’জন রেজিনা মরলে মিলবে গনতন্ত্রের দেখা?
চরমপন্থী জ্যাঠুটা তোমার গানই বাঁধতে জানে
আর কিছুই সে জানে না যেমন এই সময়ের মানে।।





























