Search
Close this search box.

আমায় যদি দেখতে চাও

আমায় যদি দেখতে চাও
দৃষ্টি দাও অন্য মুখে
এই মাটির অনেক মুখ
এঁকেছি আমি আমার বুকে।

যদি আমার কণ্ঠ চাও
কণ্ঠ শোনো অন্য কারো
এই মাটির অনেক সুরে
আমায় তুমি খুঁজতে পারো।

আমার ছোঁয়া চাইলে তুমি
স্পর্শ ক’রো অন্য হাত
এই মাটির অনেক হাতে
আমারই দিন আমারই রাত।

যদি কোথাও বলতে চাও
আমার কথা কখনো তুমি
আমাকে নয় স্মরণ ক’রো
নিজের মাটি জন্মভূমি।।

শেয়ার করুন:

কাঠের পা

কাঠের পায়ে ঘুঙ্গুর বাঁধাকাঠের কৃষ্ণ কাঠের রাধাকোন কাঠে কে ছন্দ রাখেন‘গনেশ পাইন’ বাউল আঁকেন। রইলো ডুগি পায়ের ফাঁকেএকতারা এক হাতেই

আরও পড়ুন / শুনুন >