Search
Close this search box.

যেখানে দু’জন শুধু দু’জনের,
ঠিকানা পেলাম তোমার মনের
চোখের তারায় ঠিকানা লেখা,
এ পাড়ে কুহু, ওপারে কেকা।

যেখানে স্পর্শে স্পর্শ মেলে,
সেখানে কি তুমি আমায় পেলে?
পাওয়ার বুকে না পাওয়া কাঁদে,
চোখের পানিতে কাহিনী লেখা।

এপারে কুহু, ওপারে কেকা।

মেঘের আদর আকাশের বুকে,
মেঘ ভাংগা রোদ তোমারও মুখে
এ নয়নে হাসি ও চোখে কান্না,
হাসতে গিয়েও কাঁদতে শেখা।

এপারে কুহু, ওপারে কেকা।

শেয়ার করুন:

নিয়ম নেই

সময় চলে খেয়াল মতোউলটে পালটে নক্‌শা যতোছকগুলোকে সে উল্টাবেই।কোথাও কোনো নিয়ম নেই। চললে আমি সময় ধরেসময় শুধু ঠাট্টা করেসময়সূচি পাল্টাবেই।কোথাও

আরও পড়ুন / শুনুন >