Search
Close this search box.

অজয় বাগদি

অজয় বাগদি ঝুলছে দেখ, মরুদ্যানের কয়েদখানায়
দড়ি জোগায় পার্টি-পুলিশ তারাই গণতন্ত্র বানায়।

নন্দীগ্রামের গান শুনলেই, মাওবাদী আর তেলেঙ্গানা
কবীর সুমন গান বেঁধেছি বাঁধবি কাকে, কয়েদখানা?

একনলা নয়, দোনলা নয়, নেহাৎ কিছু গানের সুরে
মাও-কবীরের দোহার এখন, লিরিক-বারুদ দিচ্ছে পুরে।

অজয় বাগদি জেলার ছেলে, বাগদি-ছেলের জ্যান্ত বুকে
নন্দীগ্রামের খবর এখন,হাওয়ার সঙ্গে যাচ্ছে ঢুকে।

তন্ত্র-গণ-তন্ত্র-গণ, মন্ত্র-গণ-সংসদীয়
অজয় তোমার ভোটটা এবার,পাচ্ছে কারা বাতলে দিও।

তন্ত্র-গণ-তন্ত্র-গণ, মন্ত্র-গণ-সংসদীয়
অজয় তোমার ভোটটা এবার, পাচ্ছে কারা বাতলে দিও।

গানগুলো কি কালাশনিকভ? গানগুলো কি অন্তর্ঘাত?
বাগদি-ঘরের ছেলে, অজয়, প্রসন্ন নয় তোমার বরাত।

বরাত ভালো আমার বরং, বর্ণহিন্দু শহুরে প্রাণ।
চাটুজ্যেটা কবীর হলেও,শ্রেণীর গন্ধ আমার এ-গান।

জেহাদ ডাকছি, অজয়, শোনো,’হামলা’ বলো বিদ্রোহীরা
আমার গিটার কালাশনিকভ, হোক না বুড়ো আমার শিরা।

জেহাদ ডাকছি, অজয়, শোনো, ‘হামলা’ বলো বিদ্রোহীরা
আমার গিটার কালাশনিকভ, হোক না বুড়ো আমার শিরা।

বদলা নেব গানেই আমি, কলির সন্ধ্যে এই তো সবে
পরের বারে দেখবি আমার, বাগদি-ঘরেই জন্ম হবে।

বদলা নেব গানেই আমি, কলির সন্ধ্যে এই তো সবে
পরের বারে দেখবি আমার,বাগদি-ঘরেই জন্ম হবে।

শেয়ার করুন:

কালো হরিণ চোখ

কৃষ্ণকলি আমি তারেই বলি,কালো তারে বলে গাঁয়ের লোক।মেঘলা দিনে দেখেছিলেম মাঠেকালো মেয়ের কালো হরিণ-চোখ।ঘোমটা মাথায় ছিল না তার মোটে,মুক্তবেণী পিঠের

আরও পড়ুন / শুনুন >

বয়স আমার

বয়স আমার মুখের রেখায় শেখায় আজব ত্রিকোণমিতি, কমতে থাকা চুলের ফাকে মাঝবয়সের সংস্কৃতি হাটুতে আজ টান লেগেছে, টান লেগেছে গাঁটে

আরও পড়ুন / শুনুন >