Search
Close this search box.

আদর

“আদর” শুধু এ টুকুই এসএমএস
রংধনু আর সাত সমুদ্র তেপান্তরের দেশ।

“আদর” শুধু এ টুকুই সেলফোনে
বাকি সব রাখা রূপকথা মাখা রাজকুমারীর মনে।

“আদর” শুধু এ টুকুই পেতে পারি
বুড়ো সং আর কতটুকু পাবে জানেন রাজকুমারী।

“আদর” শুধু এ টুকুই যেন সব
কাঁপা হাতে আর বুড়োটে গলায় র‍্যাপসডি সম্ভব।

“আদর” শুধু এ টুকুই হল গান
রাজকুমারী তো রাজকুমারের সঙ্গেই চলে যান।

শেয়ার করুন:

জাতিস্মর

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর

আরও পড়ুন / শুনুন >

গাছের তলায়

গাছের তলায় জ্বলছে উনুন চলছে শাকের ঘন্ট রাঁধাএমন কি সে গাছের ডালে দড়ি পিঁড়ির দোলনা বাঁধাগাছ তলাতে ক্যানেস্তারা প্যাকিং বাক্স

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ২১

এক কালের দুই কণ্ঠশিল্পীকে আমি আমার জন্ম থেকে দেখেছি। তাঁদের মধ্যে এক জনের জন্মশতবর্ষ এই ২০১৪। সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিশ শতকের

আরও পড়ুন / শুনুন >