Search
Close this search box.

এ দিন নয়

কোনো উৎসবের দিন নয়
এ দিন নয় ক্যালেন্ডারে লালে লেখা
কোনো সুখবর আসেনি
আজ আসেনি হঠাৎ কোনো খুশির হাওয়া।

সমারোহের দিন নয়
এ দিন নয় আলোগুলো জ্বেলে দেবার
সুজন কেউ আসেনি
ঘরে আমার জমে আছে যে অন্ধকার।

এ দিনকাল শুধু অপেক্ষার
এ দিনকাল শুধু পথ চাওয়ার
এ দিনকাল শুধু অপেক্ষার
শুধু পথ চেয়ে চেয়ে থাকার।

যাবার পথ নেই তেমন নেই তেমন
ফেরার পথ ফেরারী ছায়া বিলীন
বাঁচার হিসেব আমি অবসাদ
আমার সময় সে ক্লান্তিতে যে অন্তরীন।

সিগারেটে ধোঁয়ায় ধোঁয়ায়
দেখি ছায়া নড়ে চড়ে বুকে আমার
আমার বুকে ঢেকেছে মুখ
বেঁচে থাকা আমার একা বেঁচে থাকা।

এ দিনকাল শুধু অপেক্ষার
এ দিনকাল শুধু পথ চাওয়ার
এ দিনকাল শুধু অপেক্ষার
শুধু পথ চেয়ে চেয়ে থাকার।

শেয়ার করুন:

ছুটল ছুটিতে

ছুটল ছুটিতে দূরপাল্লার ট্রেন ছুটতে ছুটতে এসে গেল আশ্বিন আগে আর পরে ছোটাছুটি ছোটাছুটি মাঝখানে কিছু ছুটি কাটানোর দিন। ছুটির

আরও পড়ুন / শুনুন >

এজেন্ট

ন’লাখ টাকা তুলে মৃণাল খেলেন বিষ এজেন্ট ছিলেন তিনি, সঞ্চয় বেহদিশ বন্ধু হাকিম গাজি, রাখতেন কুড়ি রোজ সবজি বেচার টাকা

আরও পড়ুন / শুনুন >