একটি মন ছোঁয় যদি আর একটি মন
বিস্ফোরণ… বিস্ফোরণ…
হৃদয় জুড়ে বিস্ফোরণ…
এক হৃদয় ছোঁয় যদি আর এক হৃদয়
ধ্বংস হয়… ধ্বংস হয়…
নিয়মগুলো ধ্বংস হয়…
একটি হাত ছোঁয় যদি আর এক হাত
উল্কাপাত… উল্কাপাত…
আকাশ জুড়ে উল্কাপাত…
একটি মুখ ছোঁয় যদি আর এক মুখ
দুঃখ সুখ … দুঃখ সুখ…
লণ্ডভণ্ড দুঃখ সুখ…
এ নিঃশ্বাস খুঁজল যেই ও নিঃশ্বাস
সর্বনাশ … সর্বনাশ…
নেশার মতো সর্বনাশ…
একটি মন…





























