Search
Close this search box.

ঝুলন দীপালি মাহাত

ঝুলন দীপালি মাহাত
গাছের ডালেই গামছা
গলায় লাগানো ফাঁশটা কাদের
লজ্জার রোজনামচা?

চারটি মেয়ের বাপ
একটি ছেলেও নেই
ব্যর্থ আপনি, লোকে তো একটু
টিপ্পনী কাটবেই!

চার মেয়েকেই খুন
শন পাঁপড়িতে বিষ
মিশিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েই
হাত করে নিশপিশ!

চার কন্যার লাশ
গাছের পাশেই রাখা
এবারে দীপালি দেখছেন শুধু
তমাল তরুর শাখা!

চার মেয়ে এক মা
পুত্রভাগ্য কই?
একুশ শতক হলেও আমরা
টিপ্পনী কাটবোই!
ঝুলন দীপালি মাহাত…

শেয়ার করুন:

মেরি কম

উত্তর পূবে কারা কারা যেন থাকে মেরি কম আজ হাততালি আপনাকে ইরম চানুকে কটা ভারতীয় চেনে ভারত নিয়েছে AFSPA মেনে

আরও পড়ুন / শুনুন >

জাতিস্বরলিপি

আমার আর বেশি দিন নেই শীতের সেই বিকেলে কবীর, শ্রীকান্ত, রূপঙ্কর, ইন্দ্রদীপ, সিধু, অনুপম-কে নিয়ে বাংলা গানের পেয়ালায় তুফান। সাক্ষী

আরও পড়ুন / শুনুন >

কালো হরিণ চোখ

কৃষ্ণকলি আমি তারেই বলি,কালো তারে বলে গাঁয়ের লোক।মেঘলা দিনে দেখেছিলেম মাঠেকালো মেয়ের কালো হরিণ-চোখ।ঘোমটা মাথায় ছিল না তার মোটে,মুক্তবেণী পিঠের

আরও পড়ুন / শুনুন >