Search
Close this search box.

তোমায় খুঁজেছি

sabina-sumon
তোমায় খুঁজেছি একলা ঘরের জানলা খুলে
দমকা হওয়ার নিঃশ্বাস ছিল আমার চুলে।।

তোমায় খুঁজেছি সকাল যেমন খুঁজেছে আমায়
যেখানে আকাশ ভোরের আলোর ঝরনা নামায়
তোমায় খুঁজেছি মানুষের মুখে নগরে গ্রামে
বৃষ্টির চিঠি পাঠিয়ে দিয়েছি তোমার নামে।

তোমায় খুঁজেছি একলা ঘরের জানলা খুলে
দমকা হওয়ার নিঃশ্বাস ছিল আমার চুলে।

তোমায় খুঁজেছি নির্জন পথে হাঁটার ছলে
চলার ছন্দ যেখানে তোমার গল্প বলে।।

তোমায় খুঁজেছি সন্ধ্যে মাখানো অন্ধকারে
যেখানে জোনাকি নেভে আর জ্বলে পথের ধারে
তোমায় খুঁজেছি বুকের গভীরে অনেক দূরে
তুমি কি খুঁজেছ আমায় তোমার কথায় সুরে।

তোমায় খুঁজেছি একলা ঘরের জানলা খুলে
দমকা হওয়ার নিঃশ্বাস ছিল আমার চুলে।।


অডিও সংগ্রহেঃ
Sougata Biswas

শেয়ার করুন:

আদাব

কটা ঘরে আগুন লাগালে পুড়িয়ে মারলে ক’হাজার দেখি ঘরে বাইরে তাকালে জ্বলে ঘর আবার আমার সালাম সংখ্যাগুরু দল আদাব জানাই

আরও পড়ুন / শুনুন >

ফেলুদার গান

বুদ্ধি আমার শাণিয়ে নেওয়া কিছুই দৃষ্টি এড়ায় না এদিক ওদিক বেড়ায় তবু ভুলের পাড়া বেড়ায় না দার্জিলিঙে, রাজস্থানে গণ্ডগোলে, গ্যাঙটকে

আরও পড়ুন / শুনুন >